530 | একটি ফল (A Simple Fruit)
একটি ফলের মধ্যেও আল্লাহর সৃষ্টির কত বিস্ময়!
The Wonders of Allah’s Creation in a Simple Fruit
একবার ভাবুন তো, আপনি একটি আম, আঙুর, আপেল, কমলা কিংবা অন্য কোনো ফল খাচ্ছেন। কখনো কি একটু থেমে ভেবেছেন—আল্লাহ কত সুন্দরভাবে এই ফলটি সৃষ্টি করেছেন এবং আমাদের খাওয়ার উপযোগী করে দিয়েছেন? আমরা শুধু ফলটি হাতে নিই, প্রয়োজন হলে খোসা ছাড়াই, তারপর খেয়ে ফেলি। কিন্তু এর পেছনে আল্লাহর সৃষ্টির কত অসাধারণ ব্যবস্থা কাজ করছে, তা কি কখনো ভেবে দেখেছি?
🔸 একটি ফলের ভেতরে কত আয়োজন!
- একটি আমের কথাই ধরুন।
এর বাইরের খোসা ভেতরের নরম শাঁসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ভেতরে রয়েছে মিষ্টি, রসালো শাঁস এবং মাঝখানে একটি শক্ত আঁটি, যার ভেতরে রয়েছে বীজ। - একটি আঙুরের দিকে তাকান। ছোট্ট একটি ফল, পাতলা খোসা, ভেতরে রসালো শাঁস—এক কামড়েই খাওয়া যায়।
- আপেলের বাইরের আবরণ, ভেতরের মচমচে শাঁস এবং মাঝখানে বীজের সুন্দর বিন্যাসও বিস্ময়কর।
- কমলার খোসা ছাড়ালে দেখা যায়, ভেতরে আলাদা আলাদা কোয়া। প্রতিটি কোয়ার মধ্যে অসংখ্য রসপূর্ণ ক্ষুদ্র অংশ রয়েছে।
প্রতিটি ফলের গঠন আলাদা, স্বাদ আলাদা, ঘ্রাণ আলাদা, রং আলাদা। অথচ সবই আমাদের খাবার হিসেবে গ্রহণ করার উপযোগী।
🌸 একটি ফল আমাদের কাছে পৌঁছানোর পেছনে কত ব্যবস্থা!
একটি ছোট্ট বীজ থেকে গাছ জন্মায়। গাছ মাটি থেকে পানি ও খনিজ উপাদান গ্রহণ করে। পাতার সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে Photosynthesis-এর মাধ্যমে খাদ্য তৈরি করে।
সময়ের সঙ্গে গাছে ফুল আসে, পরাগায়ন ঘটে এবং ফুলের অংশ থেকে ফলের বিকাশ হয়।
ধীরে ধীরে ফল বড় হয়, তার নিজস্ব রং, স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্য তৈরি হয়। একসময় তা পেকে আমাদের খাওয়ার উপযোগী হয়ে ওঠে।
আমরা যখন ফলটি হাতে নিই - খাই।, তখন এই দীর্ঘ সৃষ্টিগত ব্যবস্থার কথা খুব কমই মনে করি।
অথচ প্রতিটি ধাপে রয়েছে আল্লাহর সৃষ্টি করা এক বিস্ময়কর ব্যবস্থা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আবাসা (৮০:২৪–৩২)
“মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।”
এরপর আল্লাহ বলেন:
নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি ,
তারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি ;
অতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য ;
আঙ্গুর , শাক-সবজি ,
যায়তুন , খেজুরগাছ ,
অনেক গাছবিশিষ্ট উদ্যান ,
আর ফল ও তৃণগুল্ম (পশুখাদ্য) ।
এগুলো তোমাদের ও তোমাদের পশুদের জন্য জীবনোপকরণস্বরূপ ।
➡️ এই আয়াতগুলো লক্ষ করুন, আল্লাহ প্রথমেই বলেছেন, মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে।
অর্থাৎ, আমরা শুধু খাবার গ্রহণ করব না; বরং খাবারের উৎস, উৎপাদন এবং এর পেছনে থাকা আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়েও চিন্তা করব।
একটি ফল আমাদের হাতে পৌঁছানোর আগে বৃষ্টি, মাটি, বীজ, শিকড়, পাতা, সূর্যের আলো, ফুল ও ফলের বিকাশ—কত সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে আসে
📍 আমরা প্রতিদিন কত রকমের ফল খাই। কিন্তু একটি ফলের দিকে গভীরভাবে তাকালে বোঝা যায়, এটি শুধু একটি খাবার নয়; এটি আল্লাহর সৃষ্টির অসংখ্য নিদর্শনের সমন্বয়।
আল্লাহ ফলের জন্য গাছ সৃষ্টি করেছেন, গাছের জন্য পাতা, ফুল ও শিকড়ের ব্যবস্থা করেছেন। ফলের বাইরের আবরণ, ভেতরের শাঁস, বীজ, স্বাদ, ঘ্রাণ ও পুষ্টি—সবকিছুর মধ্যে রয়েছে তাঁর সৃষ্টির অপূর্ব নিপুণতা।
আমরা শুধু খোসা ছাড়িয়ে ফল খেয়ে ফেলি। কিন্তু এর পেছনে যে কত সুন্দর সৃষ্টি ও ব্যবস্থা রয়েছে, তা নিয়ে খুব কমই চিন্তা করি।
একটি সাধারণ ফলও আমাদের আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, প্রজ্ঞা ও অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিতে পারে।
তাই পরেরবার যখন কোনো ফল খাবেন, একটু থামুন। ফলটির দিকে তাকান, এর স্বাদ উপভোগ করুন এবং মনে করুন—এই নিয়ামত কে আমাদের জন্য সৃষ্টি করেছেন!
সুবহানাল্লাহ!
🤲 হে আল্লাহ, আপনার অসংখ্য নিয়ামত উপলব্ধি করার, কৃতজ্ঞতা প্রকাশ করার এবং আপনার সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তা করার তৌফিক আমাদের দান করুন। আমিন। 🤲
♥️ সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন।