001 | Al-Fatiha (ফাতিহা)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 7 ; Revealed in Makkah
সূরা আল-ফাতিহা কুরআনের প্রথম সূরা এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ও ইবাদতের অংশ। এটি প্রতিদিনের প্রত্যেক রাকাআতের নামাজে পড়া বাধ্যতামূলক, তাই একে “আস-সালাত” (নামাজ) বলেও উল্লেখ করা হয়েছে।
এই সূরাটি সাতটি আয়াতে গঠিত এবং এতে আল্লাহর প্রশংসা, করুণা, রাজত্ব, বিচার দিবস, এবং সঠিক পথের হিদায়াত চাওয়ার বিষয়গুলো স্থান পেয়েছে। এটি কুরআনের মূল বার্তার সারাংশ বহন করে এবং আল্লাহ ও বান্দার মাঝে এক ধরনের কথোপকথনের প্রতিফলন হিসেবেও বিবেচিত হয় ।
🕌 সূরা আল-ফাতিহা নামাজের একটি অপরিহার্য অংশ, যা প্রতিটি রাকাআতে আবশ্যিকভাবে পাঠ করা হয়। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে মোট ১৭ বার সূরা ফাতিহা পড়া হয়:
-> ফজর (ভোর) - ২ রাকাআত - ২ বার ;
-> যোহর (দুপুর) - ৪ রাকাআত - ৪ বার ;
-> আসর (বিকেল) - ৪ রাকাআত -৪ বার ;
-> মাগরিব (সন্ধ্যা) - ৩ রা কাআত - ৩ বার ;
-> এশা (রাত) - ৪ রাকাআত - ৪ বার
Surah Al-Fatihah is the opening chapter of the Qur’an and is considered the most essential prayer and part of worship in Islam. It is mandatory to recite it in every unit (rak‘ah) of the daily prayers, which is why it is also referred to as "As-Salat" (The Prayer).
This chapter consists of seven verses and includes praise for Allah, His mercy, His sovereignty, the Day of Judgment, and a supplication for guidance to the straight path. It summarizes the core message of the Qur’an and is seen as a form of dialogue between the servant and Allah.
🕌 Surah Al-Fatiha is an essential part of Salah, and it is mandatory to recite it in every rak‘ah (unit of prayer). In the five daily obligatory prayers, Surah Al-Fatiha is recited a total of 17 times.
-> Fajr (Dawn) – 2 Rak‘ahs → 2 times
-> Dhuhr (Noon) – 4 Rak‘ahs → 4 times
-> Asr (Afternoon) – 4 Rak‘ahs → 4 times
-> Maghrib (Evening) – 3 Rak‘ahs → 3 times
-> Isha (Night) – 4 Rak‘ahs → 4 times
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
আয়াত 0১ : ১
- পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে (আমি শুরু করছি)।
এই আয়াতটি আমরা যেকোনো ভালো কাজ শুরু করার আগে পাঠ করি। এটি আমাদের মনে করিয়ে দেয়—প্রত্যেকটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত, কারণ আল্লাহর দয়া ও বরকত ছাড়া কোনো কাজেই প্রকৃত সফলতা বা কল্যাণ আসে না। এই আয়াত পাঠ করে আমরা স্বীকার করি যে, সব শক্তি ও সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।
এই আয়াতটি প্রতিটি সূরার শুরুতে বলা হয় (ব্যতিক্রম: সূরা আত-তাওবা)।
Verse 01 : 1
- In the name of Allah, the Most Gracious, the Most Merciful
This verse is recited before we begin any good task. It reminds us that every action should start in the name of Allah, because without Allah’s mercy and blessings, no action can bring true success or goodness. By reciting this verse, we acknowledge that all strength and success come only from Allah.
This verse appears at the beginning of almost every chapter (surah) of the Qur’an, with the exception of Surah At-Tawbah.
আয়াত 0১ : ২
- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ।
আল্লাহই সমস্ত প্রশংসার প্রকৃত ও একমাত্র যোগ্য, কারণ, তিনিই আমাদের ও সমগ্র সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, রক্ষণাবেক্ষণকারী এবং পরিচালনাকারী। তিনি শুধু মুসলমানদেরই নয়, বরং সব ধর্মের মানুষ, সব জাতি, জীবজন্ত ু, উদ্ভিদ, এমনকি প্রাণহীন বস্তুর প্রতিও দয়া ও করুণা বর্ষণ করেন। আমরা তা অনুভব করি বা না করি—সারা দুনিয়া তাঁর হিকমত, দয়া ও নিয়ন্ত্রণে টিকে আছে।
Verse 01 : 2
- [All] praise is [due] to Allah, Lord of the worlds -
All praise truly belongs to Allah alone, He is the only Creator, Provider, Sustainer, and Controller of us and the entire universe. His mercy is not limited to Muslims alone; rather, it extends to people of all religions, all nations, animals, plants, and even inanimate things. Whether we realize it or not, the entire world continues to exist under His wisdom, mercy, and control.
আয়াত 0১ : ৩
- দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু ।
এই চারটি শব্দ—দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু—সবই আল্লাহর গুণ বর্ণনা করে, তবে একটু ভিন্ন ভিন্ন অর্থে। নিচে প্রতিটির সহজ ব্যাখ্যা দেওয়া হলো:
দয়াময় (আর-রহমান) : আল্লাহর দয়ার পরিধি এত বিশাল, এত অসীম যে, তা কোনো সীমার মধ্যে আনা যায় না। তাঁর দয়া ছড়িয়ে আছে সমস্ত সৃষ্টির উপর—কে মুসলিম, কে অমুসলিম, কে ভালো, কে খা রাপ—এই পার্থক্য তিনি করেন না। মানুষ হোক, পশু-পাখি, গাছপালা, নদী-সমুদ্র—সব কিছুই আল্লাহর এই মহান গুণ ‘আর-রাহমান’-এর ছায়াতলে রয়েছে ।
পরম দয়ালু (আর-রহিম): আল্লাহ শুধু দয়াময় (আর-রাহমান) নন, তিনি পরম দয়ালু (আর-রাহিম) যে বান্দা ভুল করে, আবার অনুতপ্ত হয়ে ফিরে আসে — আল্লাহ বলেন, "আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম।"
পরম করুণাময়: আমাদের চোখের অশ্রু, অন্তরের কষ্ট, গভীর অনুতাপ—কোনো কিছুই আল্লাহর অজানা নয়। আমাদের হৃদয়ের হাহাকার, নিঃশব্দ কান্না এমনকি অব্যক্ত কথাগুলোও তিনি জানেন এবং বোঝেন । যখন আমরা আশাহীনতায় ডুবে যাই, তখন তিনি বলেন: “ ..... তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না । ” [সূরা যুমার ৩৯:৫৩] আল্লাহর করুণা সীমাহীন, তাঁর ক্ষমা অসীম। আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমতের কাছে তা কিছুই নয় ।
অতি দয়ালু : আমরা যতবারই ভুল করি, বারবার পাপের মধ্যে পড়ে যাই—আল্লাহ কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না। তাঁর ক্ষমা ও দয়ার দরজা সবসময় উন্মুক্ত থাকে। তিনি কখনোই তাঁর কোনো বান্দাকে ছেড়ে দেন না। যদি কেউ শতবারও গুনাহ করে, তবুও আল্লাহ তাঁর দিকে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকেন—মমতাময় কণ্ঠে যেন বলেন, “ফিরে এসো, আমি তোমাকে আবারও গ্রহণ করবো ।”
Verse 01 : 3
- The Most Merciful, The Especially Merciful, The Most Compassionate, and The Extremely Kind
These four words — The Most Merciful, The Especially Merciful, The Most Compassionate, and The Extremely Kind —all describe Allah’s beautiful attributes, though each has a slightly different meaning. Below is a simplified explanation of each:
The Most Merciful (Ar-Rahman) : Allah’s mercy is so vast and limitless that it cannot be confined within any boundary. His mercy extends over all of creation—He does not differentiate between who is Muslim or non-Muslim, who is good or bad. Humans, animals, birds, plants, rivers, and oceans—everything exists under the shade of this great attribute of Allah, Ar-Rahman (The Most Merciful).
The Especially Merciful (Ar-Rahim) : Allah is not only the Most Merciful (Ar-Rahman), but also the Especially Merciful (Ar-Rahim). When a servant makes a mistake but then returns with sincere repentance, Allah says, My servant has returned to Me, so I have forgiven him.
The Most Compassionate : No tear from our eyes, no pain in our hearts, no silent cry is hidden from Allah. He knows the anguish deep within us—our silent sorrows and unspoken prayers. And when we are exhausted, lost in hopelessness, He reassures us: Do not despair of the mercy of Allah.” — [Surah Az-Zumar 39:53] His compassion is limitless, and His forgiveness has no bounds. No matter how big our sins are, they are small before His mercy.
The Extremely Kind : No matter how many times we fall or make mistakes, Allah never tires of us. His doors of forgiveness and compassion are always open. He never abandons His servant. Even if someone sins a hundred times, Allah waits with open arms—saying, “Return to Me, I will accept you.” This is unmatched mercy—selfless, unconditional, and limitless. Because of this divine mercy, we are still alive and sustained.
আয়াত 0১ : ৪
- বিচার দিবসের মালিক
বিচার দিবসের মালিক — এই বাক্যটি বোঝায় যে আল্লাহই একমাত্র অধিপতি ও চূড়ান্ত কর্তৃত্ব যিনি কিয়ামতের দিন বিচার করবেন।
“বিচার দিবস” মানে সেই দিন, যেদিন সমস্ত সৃষ্টি তাদের দুনিয়ার কাজের জন্য আল্লাহর সামনে উপস্থিত হবে। কার কী কাজ ছিল—ভালো বা মন্দ—তা বিচার হবে একদম ন্যায়ের ভিত্তিতে।
“মালিক” মানে একমাত্র অধিকারী, যাঁর হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। সেই দিন, পৃথিবী র কোনো রাজা, কোনো নেতা, কোনো শক্তিও কিছু করতে পারবে না—সেদিন কেবল আল্লাহরই সিদ্ধান্ত চলবে।
Verse 01 : 4
- Master of the Day of Judgment
This means Allah alone has full authority and control over the Day of Judgment. No one else will have any power or say on that Day. Only His justice will prevail.
The “Day of Judgment” means the Day when all creation will stand before Allah to account for their deeds in this world. Every action—whether good or bad—will be judged with complete justice.
The word “Master” (Malik) means the sole Owner and the One who has complete authority and control. On that Day, no king, no leader, and no power on earth will be able to do anything—only Allah’s command and decision will prevail.
আয়াত 0১ : ৫
- আমরা শুধু আপনারই ইবাদাত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি।
আমরা একমাত্র আল্লাহকেই ইবাদত করি, অর্থাৎ তাঁরই আদেশ মানি, তাঁরই সামনে মাথা নত করি, তাঁরই জন্য নামায পড়ি, রোযা রাখি, দান করি এবং জীবনের প্রতিটি কাজকে তাঁর সন্তুষ্টির জন্য করি।
এবং আমরা কেবল আল্লাহরই সাহায্য চাই — কারণ প্রকৃত উপকার বা সাহায্য কেবল তিনিই করতে পারেন। মানুষ, সম্পদ, ক্ষমতা—সবই আল্লাহর সৃষ্টি, আর সবকিছু তাঁর নিয়ন্ত্রণে। তাই শুধু তিনিই আমাদের ভরসা ও আশ্রয়।
Verse 01 : 5
- We worship You alone, and we seek help from You alone.
This verse expresses pure devotion and dependence on Allah alone. It means:
“We worship You alone” – All our acts of worship—prayer, fasting, charity, sacrifice—are done only for Allah, not for anyone or anything else. Worship is not just rituals, but full submission of the heart, body, and life to Allah.
And “We seek help from You alone” – because true benefit and assistance can come only from Him. People, wealth, and power—all are creations of Allah, and everything is under His control. Therefore, He alone is our ultimate trust and refuge.
আয়াত 0১ : ৬
- আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন ।
“আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন” — এটি সূরা ফাতিহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোআ। এখানে আমরা শুধু আল্লাহর কাছে হেদায়াত বা পথনির্দেশই চাই না, বরং সেই পথ অনুসরণ করার শক্তি ও দৃঢ়তাও প্রার্থনা করি। এই “সোজা পথ” বলতে বোঝানো হয়:
- ঈমান ও ইসলামের ওপর অটল থাকা,
- কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা,
- এবং সেই পথ যেটি নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের পথ — যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন।
Verse 01 : 6
- Guide us to the straight and right path
"Guide us to the straight and right path" — this is a very important supplication from Surah Al-Fatihah. In this prayer, we are not only asking Allah to show us the way, but also requesting the strength and ability to follow it with firmness. The "straight path" refers to:
- Remaining steadfast in faith (Iman) and Islam,
- Following the guidance of the Qur'an and Sunnah,
- And walking the path of those who have earned Allah’s pleasure — the prophets, the truthful, the martyrs, and the righteous.
আয়াত 0১ : ৭
- তাদের পথ, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয় ।
এখানে আমরা আল্লাহর কাছে এমন একটি পথের দোয়া করি—যে পথ তাঁর প্রিয় বান্দাদের পথ; যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীলদের পথ। আমরা সেই পথ চাই না, যে পথে তারা চলেছে যারা আল্লাহর গজবের শিকার হয়েছে—কারণ তারা জেনে-শুনে সত্যকে অস্বীকার করেছে; আর আমরা সেই পথও চাই না, যাদের পথ অজ্ঞতার কারণে সঠিক দিশা থেকে বিচ্যুত হয়েছে।
Verse 01 : 7
- The path of those upon whom You have bestowed Your blessings — not of those who have incurred Your anger, nor of those who have gone astray.
Here, we are asking Allah for a path that belongs to His beloved servants — such as the prophets, the righteous, the martyrs, and the truthful. We do not want the path of those who have earned Allah’s anger (because they knowingly rejected the truth), nor the path of those who went astray due to ignorance and misguidance