088 | Al-Ghashiya (আল-গাশিয়া)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 26 ; Revealed in Makkah
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Verse: 1 - 5
- (সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের সংবাদ আপনার কাছে এসেছে কি ?
- সেদিন অনেক চেহারা হবে অবনত ,
- কর্মক্লান্ত পরিশ্রান্ত ।
- তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে ;
- তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে;
- Has there reached you the report of the Overwhelming [event] ?
- [Some] faces, that Day, will be humbled,
- Working [hard] and exhausted.
- They will [enter to] burn in an intensely hot Fire.
- They will be given drink from a boiling spring.
Verse: 6 - 10
- তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
- যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবে না।
- অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল,
- নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত ,
- (তারা স্থান পাবে) উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
- For them there will be no food except from a poisonous, thorny plant
- Which neither nourishes nor avails against hunger.
- [Other] faces, that Day, will show pleasure.
- With their effort [they are] satisfied
- In an elevated garden,
Verse: 11 - 15
- সেখানে তারা অসার বাক্য শুনবে না,
- সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
- সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
- আর প্রস্তুত থাকবে পানপত্র,
- আর সারি সারি বালিশসমূহ।
- Wherein they will hear no unsuitable speech.
- Within it is a flowing spring.
- Within it are couches raised high
- And cups put in place
- And cushions lined up
Verse: 16 - 20
- আর থাকবে মখমল- বিছানো।
- তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে?
- এবং আসমানের দিকে, কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
- এবং পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয় েছে?
- এবং যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
- And carpets spread around.
- Then do they not look at the camels - how they are created?
- And at the sky - how it is raised?
- And at the mountains - how they are erected?
- And at the earth - how it is spread out?
Verse: 21 - 26
- অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশদাতা
- আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।
- তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে ;
- আল্লাহ তাদেরকে দেবেন মহাশাস্তি।
- নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে;
- তারপর তাদের হিসেবা-নিকেশ আমাদেরই কাজ।
- So remind, [O Muhammad]; you are only a reminder.
- You are not over them a controller.
- However, he who turns away and disbelieves
- Then Allah will punish him with the greatest punishment.
- Indeed, to Us is their return.
- Then indeed, upon Us is their account.