079 | An-Nazi'at (আন-নাযি'আত)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 46 ; Revealed in Makkah
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Verse: 1 - 5
- শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে ,
- আর শপথ তাদের (ফেরেশতাদের); যারা মৃদুভাবে (মু’মিনদের প্রাণ) বের করে ।
- শপথ তাদের; যারা তীব্র গতিতে সন্তরণ করে ।
- অতঃপর (শপথ তাদের;) যারা দ্রুতবেগে অগ্রসর হয় ।
- অতঃপর (শপথ তাদের;) যারা সকল কর্ম নির্বাহ করে।
- By those [angels] who extract with violence
- And [by] those who remove with ease
- And [by] those who glide [as if] swimming
- And those who race each other in a race
- And those who arrange [each] matter,
Verse: 6 - 10
- সেদিন কম্পনকারী (প্রথম শিংগাধ্বনি) প্রকম্পিত করবে ।
- তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী (দ্বিতীয় শিংগাধ্বনি)
- কত হৃদয় সেদিন ভীত-সন্ত্রস্ত হবে ।
- তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে ।
- তারা (কাফেররা) বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই ?
- On the Day the blast [of the Horn] will convulse [creation],
- There will follow it the subsequent [one].
- Hearts, that Day,
- Their eyes humbled.
- They are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]?
Verse: 11 - 15
- আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও) ?
- তারা বলে, তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন ।
- এ তো শুধু এক বিকট আওয়াজ ,
- আর তখনই ময়দানে (পৃথিবীর পৃষ্ঠে) তাদের আবির্ভাব হবে ।
- (হে মুহাম্মাদ!) আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি ?
- Even if we should be decayed bones?
- They say, "That, then, would be a losing return."
- Indeed, it will be but one shout,
- And suddenly they will be [alert] upon the earth's surface.
- Has there reached you the story of Moses?
Verse: 16 - 20
- যখন তাঁর রব পবিত্র উ পত্যকা ‘তুওয়া’য় তাকে ডেকে বলেছিলেন ,
- ফির’আউনের কাছে যান , সে তো সীমালঙ্ঘন করেছে ।
- অতঃপর বলুন, তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হবে ?
- আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব , যাতে তুমি তাঁকে ভয় কর ?
- অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখালেন ।
- When his Lord called to him in the sacred valley of Tuwa,
- Go to Pharaoh. Indeed, he has transgressed.
- And say to him, 'Would you [be willing to] purify yourself
- And let me guide you to your Lord so you would fear [Him]?
- And he showed him the greatest sign,
Verse: 21 - 25
- কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল ।
- অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল ।
- অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল ,
- অতঃপর বলল, আমিই তোমাদের সর্বোচ্চ রব ।
- অতঃপর আল্লাহ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন ।
- But Pharaoh denied and disobeyed.
- Then he turned his back, striving.
- And he gathered [his people] and called out
- And said, "I am your most exalted lord."
- So Allah seized him in exemplary punishment for the last and the first [transgression].
Verse: 26 - 30
- নিশ্চয় যে (আল্লাহকে) ভয় করে , তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে ।
- তোমাদেরকে সৃষ্টি করা কঠিন , না আসমান সৃষ্টি ? তিনিই তা নির্মাণ করেছেন ;
- তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন ।
- আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং (দিবসে) প্রকাশ করেছেন এর সূর্যালোক ;
- আর যমীনকে (পৃথিবীকে) এর পর বিস্তৃত করেছেন ।
- Indeed in that is a warning for whoever would fear [Allah].
- Are you a more difficult creation or is the heaven? Allah constructed it.
- He raised its ceiling and proportioned it.
- And He darkened its night and extracted its brightness.
- And after that He spread the earth.
Verse: 31 - 35
- তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি ,
- আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন ;
- এসব তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবনোপকরণস্বরূপ ।
- অতঃপর যখন মহাসংকট (কিয়ামত) সমাগত হবে ,
- মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
- He extracted from it its water and its pasture,
- And the mountains He set firmly
- As provision for you and your grazing livestock .
- But when there comes the greatest Overwhelming Calamity -
- The Day when man will remember that for which he strove,
Verse: 36 - 40
- আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য ,
- সুতরাং যে সীমালঙ্ঘন করে ,
- এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় ।
- জাহান্নামই হবে তার আবাস ।
- আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে ,
- And Hellfire will be exposed for [all] those who see -
- So as for he who transgressed
- And preferred the life of the world,
- Then indeed, Hellfire will be [his] refuge.
- But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination,
Verse: 41 - 46
- নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল ।
- তারা আপনাকে জিজ্ঞেস করে , কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে ?
- তা উল্লেখ করার কি জ্ঞান আপনার আছে ?
- এর প্রকৃত জ্ঞান আপনার রবেরই কাছে ।
- যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।
- যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্র এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে!
- Then indeed, Paradise will be [his] refuge.
- They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival ?
- In what [position] are you that you should mention it ?
- To your Lord is its finality.
- You are only a warner for those who fear it.
- It will be, on the Day they see it, as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.