069 | Al-Haqqa (আল-হাক্কাহ)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 52 ; Revealed in Makkah
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Verse: 1 - 37
- অবশ্যম্ভাবী ঘটনা ( কিয়ামত ) ।
- কী সেই অবশ্যম্ভাবী ঘটনা ?
- আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী ?
- আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল ।
- অতঃপর সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্ৰলয়ংকর বিপর্যয়কারী প্ৰচণ্ড চীৎকার দ্বারা ।
- আর ‘ আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা ।
- যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে ; তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন — তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায় ।
- অতঃপর তাদের কাউকে ও আপনি বিদ্যমান দেখতে পান কি ?
- আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা ( লূত সম্প্রদায় ) পাপ করেছিল।
- তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল , ফলে তিনি তাদেরকে অতি কঠোরভাবে পাকড়াও করলেন ।
- যখন জলোচ্ছ্বাস হল , অবশ্যই তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছি ।
- আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।
- অতঃপর যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার ।
- তখন পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে ।
- সেদিন সংঘটিত হবে মহাঘটনা (কিয়ামত)।
- আর আসমান বিদীর্ণ হয়ে যাবে । ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত ।
- আর ফেরেশতাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আটজন ফিরিশত া আপনার রবের আরশকে ধারণ করবে তাদের উপরে ।
- সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোন গোপনই আর গোপন থাকবে না ।
- তখন যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে , ‘ এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ ,
- আমার পূর্ণ বিশ্বাস ছিল যে , আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে । ’
- কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন ;
- সুউচ্চ জান্নাতে
- যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে ।
- ( তাদেরকে বলা হবে, ) ‘ পানাহার কর তৃপ্তির সাথে , তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে ।’
- কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে , সে বলবে , ‘ হায় ! আমাকে যদি দেওয়াই না হত আমার আমলনামা ।
- এবং আমি যদি না জানতাম আমার হিসাব ।
- হায় ! আমার মৃত্যুই যদি আমার শেষ হত !
- আমার ধন-সম্পদ আমার কোন কাজেই এল না ।
- আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল !
- ফেরেশতাদেরকে বলা হবে , ধর তাকে , তার গলায় বেড়ী পরিয়ে দাও ।