067 | Al Mulk (মুলক)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 30 ; Revealed in Makkah
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Verse: 1 - 4
- বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব । আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান ।
- যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে , কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম । আর তিনি মহাপরাক্রমশালী , অতিশয় ক্ষমাশীল ।
- যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান । দয়াময় আল্লাহর সৃষ্টিতে আপনি কোন খুঁত দেখতে পাবেন না ; আপনি আবার তাকিয়ে দেখুন , কোন ত্রুটি দেখতে পান কি ?
- তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান , সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে ।
- Blessed is He in whose hand is dominion , and He is over all things competent .
- [He] who created death and life to test you [as to] which of you is best in deed - and He is the Exalted in Might , the Forgiving .
- [And] who created seven heavens in layers . You do not see in the creation of the Most Merciful any inconsistency . So return [your] vision [to the sky] ; do you see any breaks ?
- Then return [your] vision twice again . [Your] vision will return to you humbled while it is fatigued .
Verse: 5
- আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি এবং ওগুলোকে করেছি শয়তানদের প্রতি ক্ষেপণাস্ত্র স্বরূপ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি ।
- And We have certainly beautified the nearest heaven with stars and have made [from] them what is thrown at the devils and have prepared for them the punishment of the Blaze .
Verse: 6 - 11
- আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ; এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান !
- যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে , আর তা হবে উদ্বেলিত ।
- ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে । যখনই কোন দলকে তাতে ফেলা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে , ‘ তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি ?’
- তারা বলবে , ‘ হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল । তখন আমরা (তাদেরকে) মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম , ‘ আল্লাহ কিছুই নাযিল করেননি । তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ ’।
- এবং তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না ।
- অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে । অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য ।
- And for those who disbelieved in their Lord is the punishment of Hell, and wretched is the destination.
- When they are thrown into it , they hear from it a [dreadful] inhaling while it boils up .
- It almost bursts with rage . Every time a company is thrown into it , its keepers ask them, " Did there not come to you a warner ?"
- They will say , " Yes , a warner had come to us , but we denied and said , ' Allah has not sent down anything . You are not but in great error .'"
- And they will say , " If only we had been listening or reasoning , we would not be among the companions of the Blaze ."
- And they will admit their sin , so [it is] alienation for the companions of the Blaze .
Verse: 12
- নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান ।
- Indeed, those who fear their Lord unseen will have forgiveness and great reward.
Verse: 13 - 14
- আর তোমরা তোমাদের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল , তিনি তো অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবগত ।
- যিনি সৃষ্টি করেছেন , তিনি কি জানেন না ? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী , পূর্ণ অবহিত ।
- And conceal your speech or publicize it ; indeed , He is Knowing of that within the breasts .
- Does He who created not know, while He is the Subtle , the Acquainted ?
Verse: 15 - 18
- তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন ; কাজেই তোমরা এর দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক থেকে তোমরা আহার কর ; আর পুনরুত্থান তো তাঁরই কাছে ।
- তোমরা কি নিশ্চিত আছ যে , আকাশে যিনি রয়েছেন , তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেবেন না ? আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে ।