Children | সন্তান
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখ েন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Related veses in Quran:
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Surah 8 | Al-Anfal | আল-আনফাল | Verse: 27-28
- হে মু’মিনগণ! তোমরা জেনে বুঝে আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর যে বিষয়ে তোমরা আমানাত প্রাপ্ত হয়েছ তাতেও বিশ্বাস ভঙ্গ করো না। জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। (এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য) আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার।
- O you who have believed, do not betray Allah and the Messenger or betray your trusts while you know [the consequence].And know that your properties and your children are but a trial and that Allah has with Him a great reward.
Surah 9 | At-Tawba | আত-তাওবা | Verse: 55
- কাজেই তাদের সম্পদ ও সন্তান-সন্ততি আপনাকে,"হে মুহাম্মদ", যেন বিমুগ্ধ না করে, আল্লাহ তো এসবের দ্বারাই তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান। আর তাদের আত্মা দেহত্যাগ করবে কাফের থাকা অবস্থায়।
- So let not their wealth or their children impress you," O Muhammad" . Allah only intends to punish them through them in worldly life and that their souls should depart [at death] while they are disbelievers.
Surah 9 | At-Tawba | আত-তাওবা | Verse: 85
- আর তাদের সম্পদ ও সন্তান-সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে; আল্লাহ তো এগুলোর দ্বারাই তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান; আর তারা কাফের থাকা অবস্থায় তাদের আত্মা দেহ-ত্যাগ করে।
- And let not their wealth and their children impress you. Allah only intends to punish them through them in this world and that their souls should depart [at death] while they are disbelievers.
Surah 17 | Al-Isra | আল-ইসরা (বনী-ইসরাঈল) | Verse: 23 - 24
- আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড ়া অন্য কারো ইবাদাত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না; তাদের সাথে সম্মানসূচক কথা বল ।
- অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, ‘হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।’
- And your Lord has decreed that you not worship except Him, and to parents, good treatment. Whether one or both of them reach old age [while] with you, say not to them [so much as], "uff," and do not repel them but speak to them a noble word.
- And lower to them the wing of humility out of mercy and say, "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small."
Surah 18 | Al-Kahf | আল-কাহফ | Verse: 45 - 46
- আর আপনি তাদের কাছে পেশ করুন উপমা দুনিয়ার জীবনের: এটা পানির ন্যায় যা আমরা বর্ষণ করি আকাশ থেকে, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদগত হয়, তারপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ-বিচূর্ণ হয় যে, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সব কিছুর উপর শক্তিমান।
- ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা ; আর সৎকার্য, যার ফল স্থায়ী ওটা আপনার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশা প্রাপ্তির ব্যাপারেও উত্তম ।
- And present to them the example of the life of this world, [its being] like rain which We send down from the sky, and the vegetation of the earth mingles with it and [then] it becomes dry remnants, scattered by the winds. And Allah is ever, over all things, Perfect in Ability.
- Wealth and children are [but] adornment of the worldly life. But the enduring good deeds are better to your Lord for reward and better for [one's] hope.
Surah 26 | Ash-Shu'ara | আশ-শুআ'রা | Verse: 69 - 89
- আর [হে মুহাম্মাদ], আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বৰ্ণনা করুন ।
- যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদাত কর ?
- তারা বলল , ‘আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে ওদের পূজায় নিরত থাকি ।
- তিনি বললেন , তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের শোনে কি ?
- অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপক ার করতে পারে ?
- তারা বলল , না , তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি , তারা এরূপই করত ।
- ইবরাহীম বললেন , তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কিসের পূজা কর ।
- তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা ?
- তারা সবাই আমার শত্রু, বিশ্বজগতের পালনকর্তা ছাড়া ।
- যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন ।
- আর তিনিই আমাকে খাওয়ান এবং তিনিই আমাকে পান করান ।
- এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন ।
- আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনর্জীবিত করবেন ।
- এবং আশা করি, তিনি কিয়ামতের দিন আমার অপরাধসমূহ মার্জনা করে দেবেন ।
- হে আমার রাব্ব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মপরায়ণদের সাথে আমাকে মিলিত করুন ।
- এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন ,
- এবং আমাকে নি‘য়ামাতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন ,